শিরোনাম :
বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নফাঁস রোধে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে: শিক্ষামন্ত্রী গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা থানায় মামলা না হওয়ায় ক্ষোভে,পুলিশ সুপারকে স্মারকলিপি ​ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত বুড়িমারী স্থলবন্দরে ব্যক্তিগত ক্রোধের বলি মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ,এতে রাজস্ব হারাচ্ছে সরকার. নারায়ণগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা টাঙ্গাইল মাটি খুঁড়ে মিলল অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নারায়ণগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ডিজেল বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার ফাজিলপুর কয়লার মাঠ এলাকার মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার মেসার্স সেলিনা ট্রেডার্সে জেলা প্রশাসন ও র‌্যাব-১১’র অভিযানিক দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১১ ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. আব্দুর রশিদ জানান, মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ ও মেসার্স সেলিনা ট্রেডার্স দীর্ঘদিন ধরে সরকারের বৈধ অনুমোদন ও কাগজপত্র ছাড়াই খোলাবাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। অভিযানের সময় প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে কোনো বৈধ কাগজপত্র বা অনুমোদন দেখানো যায়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেসার্স শরিফুল এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা এবং মেসার্স সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

অবৈধভাবে জ্বালানি তেল মজুত, বাজারজাতকরণ ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com