শিরোনাম :
সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লা লাকসামবার্তা’র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া’র নামে ফেসবুকে অপ-প্রচারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইরান বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নফাঁস রোধে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে: শিক্ষামন্ত্রী গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা থানায় মামলা না হওয়ায় ক্ষোভে,পুলিশ সুপারকে স্মারকলিপি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এক দফা সংঘর্ষের পর বিকেলে আবারও সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে কলেজ কর্তৃপক্ষ ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, কলেজের ভবনের দেয়ালে একটি গ্রাফিতি ছিল, যার নিচে লেখা ছিল-‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। গতকাল সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতা-কর্মী সেখানে গিয়ে গ্রাফিতি থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে দেন। এর পরিবর্তে ওপরে লিখে দেন ‘গুপ্ত’। বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে বিতণ্ডার জেরে আজ সকালে প্রথম দফায় সংঘর্ষে জড়ান উভয় পক্ষের নেতাকর্মীরা।
সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন বলেন, ‘সকালে গ্রাফিতির ওপর লেখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার পর কলেজের অভ্যন্তরীণ ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়।’

আরও পড়ুন: ছাত্রাবাসে সংঘর্ষ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের সংঘর্ষের পর বিকেল ৪টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় দুটি পক্ষ। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। কলেজ ক্যাম্পাসের সামনে দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাদের অনেকটা নির্বিকার অবস্থায় দেখা যায়। সংঘর্ষে হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’

 

উল্লেখ্য, ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে সৃষ্ট বিতণ্ডাই এই সংঘর্ষের মূল কারণ বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com