যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগোপযোগী উচ্চশিক্ষা এখন সময়ের দাবি : রাষ্ট্রপতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগোপযোগী উচ্চশিক্ষা এখন সময়ের দাবি : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:
যুগোপযোগী উচ্চশিক্ষা এখন সময়ের দাবি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যুগোপযোগী উচ্চশিক্ষা এখন সময়ের দাবি। শিক্ষাক্ষেত্রে পরিবর্তনশীল বিশ্বপরিস্থিতির সংযোগ ঘটাতে হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রমের পরিধি বাড়ানোর ওপর জোর দেন আবদুল হামিদ।

সাক্ষাৎকালে ঢাবির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, অবকাঠামো, শিক্ষা, উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে বাস্তবায়িত সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আখতারুজ্জামান বলেন, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সিন্ডিকেট মেম্বাররাই শিক্ষা কার্যক্রম তৈরি করেন না, দেশের শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষা কার্যক্রম তৈরি করা হয়।

তিনি রাষ্ট্রপতিকে জানান, ‘স্টুডেন্ট প্রমোশন ও সাপোর্ট সার্ভিস’ নামে একটি বিভাগ খোলা হয়েছে যেখানে শিক্ষার্থীদেরকে পেশা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়। সূত্র : বাসস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com