শিরোনাম :
লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ট্রেড লাইসেন্স পেতে লাগবে না অন্য সংস্থার সনদ

ট্রেড লাইসেন্স পেতে লাগবে না অন্য সংস্থার সনদ

নিজস্ব প্রতিবেদক:

ব্যবসায়ীদের সংকট-দুর্ভোগ নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ বা ছাড়পত্র ছাড়াই ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে।
জানা গেছে, আগে বিশেষ ধরনের ব্যবসা- যেমন ‍ওষুধের ব্যবসা করতে হলে ঔষধ প্রশাসন অধিদফতরের ছাড়পত্র দরকার হতো। কিন্তু সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স ছাড়া সংস্থাটি ছাড়পত্র দিতো না। আবার ঔষধ প্রশাসনের ছাড়পত্র ছাড়া সিটি কর্পোরেশনও ট্রেড লাইসেন্স দিতো না। এতে ব্যবসায়ীরা পড়তেন মহাসংকটে।

অভিযোগ রয়েছে, সংস্থাগুলোর কাছ থেকে সেবা না পেয়ে ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা শুরু করেন অনেকে। এ সংকট দূর করতে আওতাভুক্ত এলাকায় বিশেষ ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), পরিবেশ অধিদফতর, স্বাস্থ্য অধিদফতর এবং ঔষধ প্রশাসন অধিদফতরের ছাড়পত্র বা সনদ ছাড়াই ট্রেড লাইসেন্স দেওয়ার অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

গত ১০ অক্টোবর জারিকৃত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনর এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ২৬ জুলাই অনুষ্ঠিত ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ কর্পোরেশন সভার অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন, ২০২০ সালের এক আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত ছিল- সংস্থাগুলো আগে ছাড়পত্র দেবে, পরে আমরা ট্রেড লাইসেন্স দেবো। তারা সেটাও মানছিল না। ফলে ব্যবসায়ীরা বেকায়দায় পড়েন। তাদের ব্যবসা সহজ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com