শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৯ম পে-স্কেল ঘোষণা সহ ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

৯ম পে-স্কেল ঘোষণা সহ ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক:
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারীদের ৯ম পে স্কেল বাস্তবায়ন সহ ০৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদ এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমাজের সভাপতি ও সমন্বয়ক মোঃ আনিছুর রহমান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদ এর মুখ্য সমন্বয়ক মো: ওয়ারেছ আলী , সমন্বয়ক মো: মাহমুদুল হাসান ,খায়ের আহমেদ মজুমদার ,মোঃ লুৎফুর রহমান , আনোয়ারুল ইসলাম তোতা, মোঃ ইব্রাহিম খলিল, নিজামুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সমন্বয়ক মোঃ মাজহারুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আশফাকুল আসেকিন, তরিকুল ইসলাম সহ অন্যান্যরা । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয়ক আসাদুর রহমান, সৈয়দ মোস্তাকিম আলী, আহসান মোর্শেদ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এর সিনিয়র সহ-সভাপতি আসমা খানম।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বিত ঐক্য পরিষদের সভাপতি ফরিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা তাদের সাত দফা দাবি পেশ করেন এবং মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ে ঐক্য পরিষদ’-এর ৭ দফা দাবিসমূহ:

১। পে-কমিশন গঠন পূর্বক বৈষম্যমুক্ত ৯ম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে-স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বতীকালীন কর্মচারীদের জন্য ৫০% মহার্ঘ্য ভাতা প্রদান করতে হবে।

২। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে-কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখাতে হবে।

৩। সচিবালয়ের ন্যায় সকল দপ্তর, অধিদপ্তরের পদ পদবী পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রনয়ণ করতে হবে।

৪। টাইম স্কেল, সিলেকশন গ্রেড পূণর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূনঃবহল, বিদ্যমান গ্রাচুইটি/আনুতোষিকের হার ৯০% এর স্থলে ১০০% নির্ধারণ ও পেনশন গ্রাচুইটি ১ টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

৫। আউট সোর্সিং পদ্ধতি বাতিল পূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর করতে হবে ।

৬। বাজারমূল্যের উর্দ্ধগতি ও জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় পূর্বক সকল ভাতাদি
পুনঃনির্ধারণ করতে হবে। চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স সীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে।

৭। ব্লক পোষ্টে কর্মরত কর্মচারীসহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com