শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ছাত্রলীগ নেত্রীকে ইডেন প্রশাসনের শোকজ

ছাত্রলীগ নেত্রীকে ইডেন প্রশাসনের শোকজ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী সুস্মিতা বাড়ৈকে ‘সিট কেন বাতিল করা হবে না’ এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস প্রশাসন।

গত ১৩ তারিখ ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক নাজমুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে আজ রোববার বেলা ১২ টার মধ্যে জবাব দিতে বলা হয়।

তবে এখনও চিঠির জবাব পাননি জানিয়ে রোববার দুপুর ২টার দিকে নাজমুন নাহার সমকালকে বলেন, ‘আমরা ঘটনার ভিডিও ফুটেজ দেখেছি। দারোয়ানের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন অনিয়মের কারণে শিক্ষার্থীদের আমরা শোকজ করে থাকি। এটাও তারই অংশ। তবে তিনি এখন পর্যন্ত আমাদের জবাব দেননি। তাঁর জবাব অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সুস্মিতা বাড়ৈ ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি হলের ২১৪ নং রুমে থাকেন।

তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, ‘গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর তিনি জোরপূর্বক কলেজের গেট খুলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাংবাদিকদের কলেজে প্রবেশ করিয়েছেন। ২৫ সেপ্টেম্বর হোস্টেল থেকে ছাত্রীদের বের হতে বাঁধা দিয়েছেন। তিনি হোস্টেলের দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে ফেলে দিয়েছেন। ছাত্রীদের মোবাইল কেড়ে নিয়েছেন।’

চিঠিতে সুস্মিতাকে বলা হয়, ‘গত ২৪ সেপ্টেম্বর ও ২৫ সেপ্টেম্বর সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আপনার সিট (আসন) কেন বাতিল করা হবে না, তার সন্তোষজনক লিখিত জবাব ১৬ অক্টোবর (রোববার) দুপুর ১২টার মধ্যে হল কর্তৃপক্ষের কাছে প্রদানের নির্দেশ করা হলো।’

এ বিষয়ে সুস্মিতা বাড়ৈকে কয়েকবার ফোন দেওয়া হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

চাঁদাবাজি, অনিয়ম ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে স্থগিত কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার অনুসারীদের মারধর, হেনস্তার শিকার হন সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস। মারধর ও হেনস্তাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ক্যাম্পাস। উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে তামান্না জেসমিন (রিভা), রাজিয়া সুলতানাসহ অন্তত ১০ জন আহত হন।

পরে কমিটি স্থগিত ঘোষণা এবং বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সুস্মিতা বাড়ৈসহ ১২ জন নেত্রীকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দেন বহিষ্কৃতরা। পরে আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে তারা অনশন থেকে সরে আসেন। এ সব ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com