ঝিনাইদহ প্রতিনিধি-
কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা
হয়।
সোমবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালের বিচারক মিজানুর
রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলো-জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মহিতুর পশ্চিমপাড়া
গ্রামের মৃত-নবিরুদ্দীন প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম ও তার স্ত্রী রহিমা
খাতুন। আসামী রহিমা খাতুন পালাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরের পাগলা
কানাই এলাকার একটি ভাড়া বাসায় প্রথম স্ত্রী নুরুন্নাহারকে ডেকে নেয় তার
স্বামী শহিদুল ইসলাম। সেখানে দ্বিতীয় স্ত্রী রহিমা খাতুনের সহযোগিতায়
নুরুন্নাহারকে লোহার রড দিয়ে বেধঢ়ক মারপিট করা হয়। একই সাথে লোহার রড
গরম করে নুরুন্নাহারের যৌনাংগে ঢুকিয়ে নির্যাতন করে। এতে সে জ্ঞান
হারিয়ে ফেলে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর
হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরদিন সদর থানায় দুই জনকে আসামী করে
একটি মামলা দায়ের করে নুরুন্নাহার। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়া শেষে আদালত
স্বামী শহিদুল ইসলাম ও সতীন রহিমা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। রায়
ঘোষণার সময় আদালতে শহিদুল ইসলাম উপস্থিত থাকলেও রহিমা খাতুন পলাতক
রয়েছে।
ঝিনাইদহে চাকুরী জাতীয়করণের দাবীতে গ্রাম পুলিশদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
চাকুরী জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে
গ্রাম পুলিশ। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ
গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী
পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ৬ উপজেলা থেকে আসা গ্রাম পুলিশের নারী
ও পুরুষ সদস্যরা অংশ নেয়। এসময় সংগঠনটির জেলা শাখার সভাপতি আমিনুল
ইসলাম, সহ-সভাপতি আয়ুব হোসেন, মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনিচুর
রহমান, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমুল্যের উর্দ্ধগতির বাজারে নামমাত্র বেতনে পরিবার
পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আদেশটি গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী
জাতীয়করণের দাবি জানান তারা। পরে তাদের দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা
প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন।
Leave a Reply