শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আবেদন শেষ আজ ঢাবির ৫৩তম সমাবর্তনের অনলাইনে

আবেদন শেষ আজ ঢাবির ৫৩তম সমাবর্তনের অনলাইনে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তনের অনলাইনে আবেদন শেষ হচ্ছে আজ ২৬ অক্টোবর (বুধবার) রাত ১১টা ৫৯ মিনিটে।
এর আগে গত ৭ অক্টোবর (শুক্রবার) ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ওয়েবসাইটে (https://convocation.du.ac.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাবির ৫৩ সমাবর্তনে আবেদন করতে পারবে সাত কলেজের স্নাতক (১৩-১৪, ১৪-১৫, ১৫-১৬, ১৬-১৭) এবং স্নাতকোত্তর (২০১৭ সনের (বিশেষ), (১৫-১৬, ১৬-১৭, ১৭-১৮, ১৮-১৯) বর্ষের শিক্ষার্থীরাও।

শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করে নির্ধারিত ফি বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাশ অথবা সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে (ব্যাংকিং সময়ের মধ্যে) জমা দিতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করে সমাবর্তনের নিবন্ধন ও সনদ উত্তোলনের আবেদন ফরম আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট হল অফিসে ও অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটদের স্ব-স্ব কলেজে জমা দিতে হবে। এছাড়াও পিএইচডি, ডিবিএ, এমফিল ডিগ্রিধারীরা ফি জমা দেয়ার রসিদ/পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে এবং উপাদানকল্প কলেজ বা ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটগণ ফি জমা দেওয়ার রসিদ বা পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকেল ৪টার মধ্যে স্ব-স্ব কলেজ বা ইনস্টিটিউটে জমা দিতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। এছাড়া ২০১৯ সনের ২৬ আগস্ট হতে ২০২২ সনের ১৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা এই ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত, ঢাবির এই ৫৩তম সমাবর্তন অনুষ্ঠান অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে, অধিভুক্ত সাত কলেজের মধ্যে ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের জন্য ঢাকা কলেজ ক্যাম্পাস ভেন্যু এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের জন্য ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ভেন্যুতে স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com