শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডা. শফিকুর রহমান আবারও জামায়াতের আমির নির্বাচিত

ডা. শফিকুর রহমান আবারও জামায়াতের আমির নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

২০২৩-২০২৫ কার্যকালের জন্য ডা. শফিকুর রহমান পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

দলটির নির্ভরযোগ্য একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, চলতি মাসের অক্টোবর জামায়াতের রোকনদের ভোট-গ্রহণ প্রক্রিয়া শেষ হয়। ২৫ অক্টোবর ভোট গণনা শুরু হয়। তবে কত ভোটে শফিকর রহমান পুনরায় আমির নির্বাচিত হয়েছেন তা জানা যায়নি।

জানা গেছে, শপথ গ্রহণের পর আমির দলের নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য দেবেন। এরপর নির্বাহী পরিষদের সঙ্গে বৈঠক করে দলের সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন।
জামায়াতের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। জামায়াতের নতুন আমির ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন। তিনি ১৯৮৫ সালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হন।

ডা. শফিক ১৯৮৬ থেকে ’৮৮ সাল পর্যন্ত সিলেট জেলা শাখা জামায়াতের সেক্রেটারি ও ১৯৮৯ থেকে ৯১ সাল পর্যন্ত সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির এবং ১৯৯১ থেকে ৯৮ পর্যন্ত সিলেট জেলা জামায়াতের আমির, ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত সিলেট মহানগরী জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৮ সালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনোনীত হন। ২০১০ সাল থেকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, ২০১১ থেকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ওই বছরের সেপ্টেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হন। ২০১৭ থেকে বর্তমান সময় পর্যন্ত জামায়াতের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন। শফিকুর রহমানের স্ত্রী ডা. আমিনা শফিক অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের ১২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে আমির হিসেবে ঘোষণা করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com