শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যশোর বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ দুই সহদর আটক

যশোর বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ দুই সহদর আটক

বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক কেজি ২০০গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ মিলন হোসেন ও হিরন মিয়া নামে দুই সহদরকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে বেনাপোল কাস্টমস হাউজের বিপরীতে বাঁশকল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের তল্লাশি করে পরনের প্যান্টের বেল্ট থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করে বিজিবি। আটক মিলন ও হিরন চুয়াডাঙ্গার মুনিসপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাহেদ মিনহাজ্ব সিদ্দিকী জানান, ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিজিবি। বেনাপোল বাঁশকল এলাকা থেকে অভিযান চালিয়ে সন্দেহভাজন মিলন ও হিরনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি স্বর্ণের বার। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি ৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।
এছাড়ায় আটককৃতদের মলদ্বারে স্বর্ণের চালান আছে সন্দেহে তাদেরকে পরীক্ষার জন্য নাভারন হাসপাতালে নেওয়া হয়েছে। জব্দকৃত স্বর্ণ ও পাচারকারীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানায় বিজিবি। এ নিয়ে গত ১০ দিনের ব্যাবধানে ৫৩টি স্বর্ণের বার জব্দ করল বিজিবি। গত ১৪ অক্টোবর ৪৩ টি স্বর্ণ বার আটক করে বিজিবি। একের পর এক স্বর্ণের চালান আটক করা হলেও থেমে নেই সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com