শিরোনাম :
কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চার জাহাজ হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাইবান্ধা ‘সুষ্ঠু’ বলা ভোটকর্তারা ক্ষমা চাইলেন

গাইবান্ধা ‘সুষ্ঠু’ বলা ভোটকর্তারা ক্ষমা চাইলেন

গাইবান্ধাপ্রতিনিধি:

অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া গাইবান্ধা-৫ আসনের ভোটের অনিয়মে স্থানীয় প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ভোট বন্ধের পরপরই ‘সুষ্ঠু ভোট’ দাবি করে লিখিত দেওয়া প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, চাপের মুখে তাঁরা এ কাজে বাধ্য হয়েছেন। কার নির্দেশে এ কাজ করেছেন- সেই নাম কমিটির কাছে লিখিতভাবে জানানোর পাশাপাশি তাঁরা এসব কাজের জন্য ক্ষমাও চেয়েছেন।

তদন্ত কমিটির প্রধান ও ইসি কার্যালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গতকাল বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। জমা দেওয়ার জন্য তাঁরা ইসি সচিবের বাসায় রয়েছেন।
গত ১২ অক্টোবর এ উপনির্বাচনের ভোট শুরুর পর ঢাকায় নির্বাচন ভবনে পর্যবেক্ষণ কক্ষের সিসিটিভিতে ব্যাপক অনিয়মের চিত্র দেখে একে একে ৫১ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। পরে পুরো ভোট বন্ধের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। অনিয়মের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পরের দিন ১৩ অক্টোবর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এতে অশোক কুমার দেবনাথকে আহ্বায়ক, যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) মো. কামাল উদ্দিন বিশ্বাসকে সদস্য এবং যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) মো. শাহেদুন্নবী চৌধুরীকে সদস্য সচিব করা হয়। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হলেও পরবর্তী সময়ে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়। গতকাল ছিল প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন।

তদন্ত কমিটির সূত্র জানিয়েছে, বন্ধ হওয়া ৫১ কেন্দ্রের অনিয়মের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তাঁরা সাধ্যমতো চেষ্টা চালিয়েছেন। তবে স্থানীয় সূত্রগুলো থেকে তাঁরা নতুন কোনো অনিয়মের তথ্য বের করতে পারেননি। ঢাকা থেকে সিসিটিভির ফুটেজ নিয়েই তাঁদের কাজ করতে হয়েছে। সাক্ষীর অভাবে বেশ কিছু ফুটেজের ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। এ ছাড়াও ভোটকেন্দ্রের গোপন কক্ষে প্রবেশকারী ব্যক্তিদের বেশিরভাগই ছিল নির্বাচনী এলাকার বাইরের।
সূত্র জানায়, সুষ্ঠু ভোট হয়েছে- এমন লিখিত দেওয়া প্রিসাইডিং কর্মকর্তারা বলেছেন- তাঁরা এ কাজে বাধ্য হয়েছেন। তবে কার নির্দেশে এমন কাজ করেছেন, তাঁর নামও কমিটির কাছে লিখিতভাবে জমা দিয়েছেন তাঁরা। পাশাপাশি এসব কাজের জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন। প্রায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের মধ্যে ৫০ পৃষ্ঠার মূল প্রতিবেদন এবং বাকি সাড়ে ৫০০ পৃষ্ঠায় রয়েছে সাক্ষীদের বক্তব্য ও অনিয়মের নানা নথি।

ভোটকেন্দ্রে হওয়া অনিয়মগুলো চিহ্নিত করতে সরেজমিন গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়িতে গিয়েছিলেন তদন্ত কমিটির সদস্যরা। দুই উপজেলার ১৪৫ ভোটকেন্দ্রের মধ্যে
সাঘাটায় ৮৮টি এবং ফুলছড়িতে ৫৭টি কেন্দ্র রয়েছে। কমিটির পক্ষ থেকে ৬৮৫ জনকে নোটিশ করা হলেও ৬২২ জনের সাক্ষ্য নেওয়া সম্ভব হয়েছে। তবে অনুপস্থিত ব্যক্তিদের বেশিরভাগই বিভিন্ন প্রার্থীর এজেন্ট। এ এজেন্টদের সবাই নির্বাচনী এলাকার বাসিন্দা নন বলে তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com