শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা জেলা আওয়ামী লীগের নৌকার আদলে প্রস্তুত মঞ্চ, আসতে পারে চমক

ঢাকা জেলা আওয়ামী লীগের নৌকার আদলে প্রস্তুত মঞ্চ, আসতে পারে চমক

নিজস্বপ্রতিবেদক:

ত্রি-বার্ষিক সম্মেলন আজ শনিবার। রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে জেলা সম্মেলন। এজন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে দলটি।নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ।কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে তৈরি করা হয়েছে তোরণ।

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ এ ৫ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে জেলার নেতা-কর্মীদের মধ্যে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলাগুলো।

এরইমধ্যে সম্মেলনস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ আরটিভিকে বলেন, সম্মেলনে লক্ষাধিক লোকের সমাগম হবে। কোন অপশক্তি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেটা জানিয়ে দেওয়ায় আমাদের উদ্দেশ্য।

জানা গেছে, দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে ঢাকা জেলা কমিটিতে আসতে পারে নতুন চমক। নবীন-প্রবীণের সমন্বয় ঘটিয়ে নতুন কমিটি গঠন করা হতে পারে।

সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com