নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকা থেকে উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাতজনকে আটক করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অনলাইনে জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে রোববার (৩০ অক্টোবর) রাতে তাদেরকে আটক করা হয়।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, চক্রটি অনলাইন গেম বানানোর কথা বলে ‘তিন পাত্তি গোল্ড’সহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে আসছিল। এ চক্রের মূলহোতা উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাতজনকে আটক করা হয়েছে।
Leave a Reply