মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়:
পঞ্চগড় পৌরসভার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে আদর্শ ক্লিনিকের সামনে থেকে মোঃ আরিফুল ইসলাম (২৮) কে ৪৫২ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে । রবিবার (৩০-অক্টোবর) সকাল আনুমানিক নয়টার সময় তাকে আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশ । আটক আরিফুল ইসলাম বাগেরহাট জেলার ফুলহাতা এলাকার মৃত আলকাস এর ছেলে । গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে । সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ মিঞা পিপিএম এর নির্দেশনায় এসআই মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম অভিযানে অংশগ্রহণ করে । এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ মিঞা পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাইরের জেলা থেকে একটি চক্র নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য পঞ্চগড়ে এসেছে । আমরা তাৎখনিত অভিযান পরিচালনা করে ৪৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আরিফুল ইসলামকে আটক করি । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য আসামীরা পালিয়ে যায় । উপস্থিত জন সম্মুখে মাদক চোরাচালানের কথা শিকার করেছে আরিফ হোসেন । তার দেওয়া তথ্য অনুযায়ী পালাতক দুই জনের নাম উল্লখ করে এবং অজ্ঞাতনামা দুই জন সহ পাঁচ জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজকে আটক আরিফ হোসেনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । মাদক বিরোধী পুলিশের চলমান কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয় সাধারণ মানুষ । পাশাপাশি স্থানীয়রা জানান, পুলিশ মাদক সহ মাদক ব্যবসায়ীদের আটক করে আদালতে সোপর্দ করে । কিন্তু মাদক ব্যবসায়ীরা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হয় । পেশাদার মাদক ব্যবসায়ীরা যেন সহজেই জেল থেকে বের হতে না পারে সেজন্য সরকার ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় অনেকেই ।
Leave a Reply