শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত ক্লাবের যাত্রা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত ক্লাবের যাত্রা শুরু

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গণিত ক্লাবের যাত্রা শুরু হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ২ নম্বর গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমান উল্লাহ।

আমান উল্লাহ বলেন, গণিত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরনো বিভাগ। এই বিভাগের রয়েছে গৌরবময় ঐতিহ্য। বর্তমান শিক্ষার্থীদের আগ্রহে ক্লাবের যাত্রা শুরু হয়েছে। আশাকরি এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতাকে আরো বেগবান করতে সক্ষম হবে। তিনি সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

ক্লাবের ফাউন্ডার হিসেবে আছেন গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান এবং কো-ফাউন্ডার হিসেবে আছেন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মিশকাত হোসাইন ছিদ্দিকী।

ক্লাবের ফাউন্ডার মো. হাবিবুর রহমান বলেন, ক্লাবের প্রধান লক্ষ্য হচ্ছে গবেষণামুখী শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। কেবলমাত্র বিসিএসমুখী না হয়ে মৌলিক গবেষণা কিংবা ভিন্নমুখী স্রোতে শিক্ষার্থীদের চলতে উদ্বুদ্ধ করা- ক্লাবের প্রধান কাজ। পাশাপাশি থাকবে বিভিন্ন আত্মোন্নয়নমূলক কর্মসূচি।

কো ফাউন্ডার মো. মিশকাত ছিদ্দিকী বলেন, ৫০ বছরেরও পুরনো এই বিভাগে এতদিন পর আমরা একটা ক্লাব গঠন করতে পেরেছি। আমাদের বিভাগের প্রাক্তন অধ্যাপক স্যার জামাল নজরুল ইসলাম আমাদের জন্য রেখে গিয়েছেন রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। যে উদ্দেশ্য নিয়ে তিনি রিসার্চ সেন্টার গড়ে তুলেছিলেন সেই উদ্দেশ্যকে সামনে রেখেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত ক্লাব এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবু শাহেদ মো. মঈনুদ্দিন এবং সহকারী অধ্যাপক লিপন চন্দ্র দাস। এছাড়াও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com