শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেকোন বয়সে পাবলিক ভর্তির সুযোগ দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেকোন বয়সে পাবলিক ভর্তির সুযোগ দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

যেকোন বয়সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিষয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বায়ত্তশাসন দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়গুলো যেনো মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হয়ে উঠে। মুক্তবুদ্ধি চর্চা ও বিকাশের কেন্দ্র হবে, সেটির পাশাপাশি একটি বড় পাবলিক বিশ্ববিদ্যালয় সারাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন বিশেষ করে উচ্চশিক্ষার উন্নয়নে ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ‘যেকোন বয়সে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে যান, নিজের দেশের বেলায় এত প্রতিবন্ধকতা কেন?’

শিক্ষামন্ত্রী বলেন, ‘পাঁচ-ছয়টি বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মধ্যে এসেছে। এটি শিক্ষার্থী ও অভিভাবকের অর্থ সাশ্রয়, তাদের হয়রানি কমাতে প্রয়োজন। আমরা তো নানান কিছু নিয়ে পাশ্চাত্যের দিকে তাকিয়ে থাকি। এখান থেকে পাস করে আমাদের দেশের মেধাবীরা সেসব দেশে পড়তে যান, গবেষণা করতে যান, আবার ফিরেও আসেন। সেসব দেশে ভর্তি হতে গেলে একটি মাত্র পরীক্ষা দিয়ে হার্ভার্ডে যেতে পারেন, এমআইটিতেও যেতে পারেন, একটি কমিউনিটি কলেজেও যেতে পারেন—তাহলে আমাদের দেশে একটি পরীক্ষা দিয়ে কেন সব বিশ্ববিদ্যালয়ে যেকোন বিভাগে ভর্তি হওয়া যাবে না? সেখানে কেন এত মান নিয়ে প্রশ্ন ওঠে? ’

বিশ্ববিদ্যালয়ে ভর্তির শর্ত প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আরেকটি বিষয় বলবো—আমাদের এত প্রতিবন্ধকতা কেন? একবারের বেশি দেওয়া যাবে না (ভর্তি পরীক্ষা)? এই বয়সের পর আসা যাবে না। আমরা তো বলছি জীবনব্যাপী শিক্ষা। তাই যদি হয়, যেকোন শিক্ষায় যেকোন মানুষ আসতেই পারে।’

তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় দেশের মানুষের টাকায় চলে, সেই বিশ্ববিদ্যালয়ে কেন এত প্রতিবন্ধকতা? ভর্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতার দেয়ালগুলো তুলে দিতে হবে। ’

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেখানে মুক্তবুদ্ধি, মুক্তচিন্তা চর্চার জায়গা করে দিয়েছেন জাতির পিতা, সেখানে মুক্তবুদ্ধির চর্চার বদলে বন্ধ করে দিচ্ছি দরজা? মনের দরজা জানালাগুলো একটু খুলে দিন। শিক্ষা গ্রহণের পথকে সুগম করি।’

এসময় বিশ্ববিদ্যালয়গুলোকে ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে তুলে আনার বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com