খাইরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সংগ্রামের অগ্রসেনানি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক সেবা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ডাক্তার এম এ করিম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে জুরাইন কবর স্থানে ডাক্তার এম এ করিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং বিকেল জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় গণতান্ত্রিক ফন্টে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন করে।
শুক্রবার সকালে প্রয়াতের জুরাইনোস তো কবরে সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় গণতান্ত্রিক ফার্মের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আশিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান খান ও যুগ্মসাধারণ সম্পাদক ইয়াসিন; বাংলাদেশ কৃষক সংগ্রাম পরিষদ সমিতির সহ-সভাপতি মনসুর হাবিব ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির ,,গণতান্ত্রিক মহিলা সমিতির যুগ্ম আহবায়ক জিনাত রেহানা ও রহিমা জামাল । জাতীয় ছাত্রদলের নেতা অনিল ইফতেখার। হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও তার নেতৃবৃন্দ। সাপ্তাহিক সেবা পত্রিকার পক্ষ থেকে শ্যামল কুমার ভৌমিক এবং পরিবারের পক্ষ থেকে ডঃ করিম এর পুত্র ঔ নাবিদ রুবাইয়াদ করিম, আবুল হোসেন ও অন্যান্য সদস্যবৃন্দ। পুষ্প মাল্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সর্বশেষ শপথ বাক্য পাঠ কোরআন চৌধুরী আশিকুল আলম।
বিকেল চারটায় অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন মতিঝিল থানার পক্ষ থেকে একটি বিরাট মিছিল আলোচনা সভায় উপস্থিত হয় । মজুরি বোর্ড গঠন করে বাঁচার মতো মজুরি ঘোষণা, কর্ম ক্ষেত্রে নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও নিয়োগপত্র এবং পরিচয় পত্র প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে মিছিলটি মতিঝিলে শুরু হয় এবং বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভার স্থান জাতীয় প্রেসক্লাবে হাজির হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আশিকুল আলম। সভা পরিচালনা সহ-সাধারণ সম্পাদক শাহাজাহান কবির। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম জাহাঙ্গীর হোসেন । বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান খান, গণতান্ত্রিক মহিলা সমিতির যুগ্ম আহ্বায়ক রহিমা জামাল, হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাপ্তাহিক সেবা পত্রিকার পক্ষে শ্যামল কুমার ভৌমিক, পরিবারের পক্ষে ডাক্তার করিমের পুত্র জাতীয় গণতান্ত্রিক ফন্টের কেন্দ্রীয় সদস্য হেমায়েত করিম কুমার । এ সময় বক্তারা ডাক্তার করিমের জীবদ্দশায় বিভিন্ন গুণের কথা, চিকিৎসার কথা এবং সাধারণ জনগণের পক্ষে তার আন্দোলনের কথা উল্লেখ করেন এবং ডাক্তার এম এ করিমের আত্মার মাগফেরাত কামনা করেন।
Leave a Reply