কুড়িগ্রাম প্রতিনিধি:
নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরে তল্লাশিকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলনকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
গত শুক্রবার রাত ৮টার দিকে সৈয়দপুরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাকে ইয়াবাসহ আটক করেন।
বিমানবন্দর পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাত ৮টা ১০ মিনিটের সময় বেসরকারি বিমান সংস্থার ইউএস বাংলা ফ্লাইটে ডাকা যাওয়ার কথা ছিল তার। বোর্ডিং পাস নেওয়ার সময় নিরাপত্তারক্ষীরা তাকে তল্লাশি করে।
এ সময় তার শার্টের পকেটে বিশেষ কায়দায় রাখা ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সৈয়দপুর বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply