যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এইচএসসি’র কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত

এইচএসসি’র কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত এইচএসসি’র (বিএমটি) বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের এই তথ্য জানান।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় বলা হয়, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা -১ নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোডঃ ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

স্থগিত করা বিষয়ের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে নির্দেশনায় জানানো হয়।

আজ দুপুর ২টায় যথারীতি পরীক্ষা শুরু হয়। ৪টায় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে একঘণ্টা পর বিকাল ৩টার দিকে পরীক্ষা স্থগিত করা হয়।

উল্লেখ্য, আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব বোর্ড মিলিয়ে প্রায় ১২ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ জন অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন। মোট এক হাজার ৮৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com