শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাসির আর ইলিয়াস পুরনো বন্ধু, আগে জানতাম না,,,সুবাহ

নাসির আর ইলিয়াস পুরনো বন্ধু, আগে জানতাম না,,,সুবাহ

বিনোদন প্রতিবেদক:

গত বছরের ডিসেম্বরে কণ্ঠশিল্পী ইলিয়াসকে বিয়ে রাজধানীর বনানীতে সংসার পেতেছিলেন। কিন্তু সে সংসার টেকেনি। অল্প কদিনেই ভেঙে যায় সংসার। এই নিয়ে কম জলঘোলা হয়নি।

তবে সুবাহ আলোচিত হন, যখন ক্রিকেটার নাসিরের প্রেমিকা ছিলেন।
২০১৮ সালে সুবাহর একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ করেছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম ছিল।

এরপর সুবাহ নিজের গতিপথ পরিবর্তন করেন। নাম লেখান সিনেমায়। কয়েকটি সিনেমার মহরত করেছেন, একটি সিনেমা ইতোমধ্যে মুক্তিও পেয়েছে। ক্যারিয়ার নিয়ে যখন সুবাহ ব্যস্ত ছিলেন, তখনই জানালেন বিয়ের কথা। এরপর ফের নতুন করে পথচলা শুরু হয়েছিল। কিন্তু দুই প্রাক্তনকে দেখে এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন আলোচিত এই নায়িকা।

গত ১ নভেম্বর বেলা ১২টা ২১ মিনিটে সোশ্যাল মিডিয়ার ফেসবুক হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেন গায়ক ইলিয়াস হোসাইন। সেখানে একসঙ্গে দেখা মেলে নাসির ও ইলিয়াসের। দুজনেই হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘পুরনো বন্ধু। ’

এই ছবি সহজভাবে নেননি। তেলে বেগুনে জ্বলে উঠে বিভিন্ন গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সুবাহ। সুবাহ বলেন, ‘নাসির আর ইলিয়াস পুরনো বন্ধু। আমাকে ফাঁসানোর জন্য তারা দুজন মিলে এত কিছু করেছে। ’

সুবহা আরো বলেন,‘ছবিটি দেখে আমি বেশ অবাক হয়েছি। যেহেতু তাদের (নাসির-ইলিয়াস) সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তাই তারা ছবি দিলো নাকি ভিডিও দিলো, তাতে আমার কিছু যায়-আসে না। তবে তারা দুজন বন্ধু, এটি আগে জানতাম না। ’

সম্প্রতি বসন্ত বিকেল নামের সুবাহ’র একটি সিনেমা মুক্তি পেয়েছে। যা দেশের বেশ কয়েকটি সিনেমা হলে এখনো প্রদর্শিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com