শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকার রাস্তায় রাজধানীর সড়কে ঘোড়ার গাড়ি

ঢাকার রাস্তায় রাজধানীর সড়কে ঘোড়ার গাড়ি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পুরান ঢাকায় ১৫০ বছরের বেশি সময় ধরে চলছে ‘টমটম’খ্যাত ঘোড়ার গাড়ি। পুরান ঢাকার রাস্তায় দুই ধরনের ঘোড়ার গাড়ি দেখা যায়। একটি কাঠের চাকার গাড়ি, অন্যটি স্টিল এবং লোহার সংমিশ্রণের। পুরান ঢাকার মানুষের কাছে ঘোড়ার গাড়িটি ‘টমটম’ নামে পরিচিত।

পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা সৈয়দ মোয়াজ্জেম জানান, একসময় রাস্তায় বের হলে শুধু টমটম দেখা যেত কিন্তু এখন বাস, ট্রাক, মাইক্রো, রিকশাসহ সব আধুনিক যানবাহনের দীর্ঘ সারি। একসময় সদরঘাট থেকে গুলিস্তান যাওয়ার প্রধান বাহন ছিল ঘোড়ার গাড়ি। বর্তমানে ২৫টি গাড়ি থাকলেও নিয়মিত চলাচল করে ২২টি। গাড়ি ভেদে ৯ থেকে ১২ জন যাত্রী বসতে পারেন। দুপুর ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত গাড়িগুলো দেখা যায় সদরঘাট থেকে গুলিস্তান-ফুলবাড়িয়া রাস্তায়। যাত্রীপ্রতি ভাড়া গুনতে হয় ৩০ থেকে ৪০ টাকা। একেকটি গাড়ি দিনে ছয়বার যাওয়া-আসা করতে পারে। যানজট থাকলে তিন থেকে চারবার যাতায়াত করতে পারে। একজন চলক দিনে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা ভাড়া উত্তোলন করেন। ঘোড়ার খাবারের জন্য দিনে ৫০০ থেকে ৬০০ টাকা খরচ করতে হয়। এ ছাড়া গুলিস্তান থেকে সদরঘাট আসা-যাওয়ার জন্য লাইনম্যানকে চাঁদা দিতে হয় ২০০ টাকা।

সদরঘাটে ঘোড়ার গাড়ির দায়িত্বে থাকা বাবু বলেন, কিছুদিন আগেও ৪০টি গাড়ি ছিল; কিন্তু খৈল, ভূষি, ছোলা, দানাজাতীয় খাবারের দাম বাড়ায় আমরা গাড়ির সংখ্যা কমাতে বাধ্য হয়েছি। আমরা যাদের দিয়ে গাড়িগুলো পরিচালনা করে থাকি এখন তাদের বেতন দিতে হিমশিম খাচ্ছি। তারাও অনেকে জীবিকা নির্বাহ করতে না পেরে এ শৌখিন পেশা ছেড়ে দিচ্ছে বলে জানান বাবু। বরিশাল থেকে ঢাকায় আত্মীয় বাড়িতে ঘুরতে আসেন মাহমুদুল হাসান। তিনি জানান, আমি প্রথমবার ঘোড়ার গাড়ি দেখতে পেয়ে উঠে পড়েছি। মিরপুরে বড় বোনের বাসায় যাব কিন্তু গুলিস্তান পর্যন্ত এ গাড়িতে যেতে পারব। সম্ভব হলে আমি মিরপুর পর্যন্ত যেতাম। মুন্সীগঞ্জের হেলাল মিয়া সদরঘাটে কুলির কাজ করেন দীর্ঘদিন ধরে। প্রতিদিন ঘোড়ার গাড়ি দেখেন। সামনে দিয়ে কত মানুষ যাওয়া-আসা করে। আজ নিজেই শখের বশে ঘোড়ার গাড়িতে চড়তে এসেছেন। সঙ্গে সাত বছরের নাতনিকে নিয়ে এসেছেন অনেক দিনের শখ পূরণ করতে। এমনটাই বলেছেন তিনি।
পুরান ঢাকার স্থানীয়রা বিয়েবাড়ি, গায়ে হলুদ, মুসলমানি, শোভাযাত্রা, শুটিং কিংবা নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে শুরু করে সব ধরনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এখনো ব্যবহার করেন ঘোড়ার গাড়ি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com