শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাঁশখালীতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

বাঁশখালীতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রাম প্রতিনিধি:

বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে
(৩২) অস্ত্রসহ আটক করেছে। বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে সাধনপুর ইউনিয়নের পূর্ব
বৈলগাঁও কারিগর পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বাঁশখালী থানার এসআই মং থোয়াই হ্লা চাক্ জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল বসতঘরে অবস্থান
করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটকের পর
জিজ্ঞাসাবাদে অস্ত্র ও গুলির সন্ধান পাওয়া যায়। তার বাড়ি সংলগ্ন গোয়াল ঘরে সাদা বস্তায় মোড়ানো দেশে তৈরি
একটি এলজি ও একটি কার্তুজ পাওয়া গেছে।
তিনি জানান, আসামি সাইফুল ইসলাম পূর্ব বৈলগাঁও কারিগর পাড়ার ইউনুছ মেম্বার বাড়ির মো. ইউনুছের পুত্র।
উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি আসামি। তার
বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদক ব্যবসা সহ নানা অপরাধের ৭টি মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।
অস্ত্রসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাধনপুর ইউপি চেয়ারম্যান একেএম সালাউদ্দিন কামাল বলেন, সাইফুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার
বিরুদ্ধে একটি মামলায় পরোয়ানা ছিল। সে এলাকার যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। তাকে ধরতে কয়েকবার
চেষ্টাও করেছি। তার আস্তানা থেকে মাদকের বড় চালান উদ্ধার করা হয়েছিল। তাকে গ্রেফতারের পর এলাকায়
স্বস্তি ফিরে এসেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com