আবুল কালাম আজাদ
কলহের জের ধরে বান্দরবানের লামাতে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে ।
নিহত গৃহবধূ মর্জিনা বেগম (১৮) লামা পৌরসভার ৫নং ওয়ার্ড বাসিন্দা মোঃ নাঈম এর স্ত্রী।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৫ মাস আগে মর্জিনা ও মোঃ নাঈম এর সাথে
বিয়ে হয়। এর পর হতে কিছুদিন যেতে না যেতে তাদের সংসার জীবনে নেমে আসে নানান অশান্তির ঝগড়া
। গত ১১ নভেম্বর শুক্রবার দুপুরে এর জের ধরে তার স্বামীর বাড়িতে মর্জিনা বেগম বিষপান করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
অবশেষে শনিবার সন্ধ্যায় কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্প্রতি লামাতে অপমৃত্যুর প্রবনতা বেড়েই চলছে বলে সুত্রে জানাগেছে।
Leave a Reply