শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিষিদ্ধ হচ্ছে কিনা জানা যাবে কাল মহাসড়কে মোটরসাইকেল

নিষিদ্ধ হচ্ছে কিনা জানা যাবে কাল মহাসড়কে মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক :
২১ মাস পর আগামীকাল মঙ্গলবার দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করার সর্বোচ্চ সংস্থা জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি) বৈঠকে বসতে যাচ্ছে। এতে যে ৩টি প্রধান বিষয়ের ওপর আলোচনা হওয়ার কথা সেগুলো হলো- নিরাপদ সড়কসংক্রান্ত কৌশলগত পরিকল্পনা ২০২১-২০২৪, মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা এবং ইতোমধ্যে পরিত্যাক্ত ঘোষিত যানবাহনের কোনো নিবন্ধন না দেওয়া।
সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারি মাসে এনআরএসসির বৈঠক হয়েছিল।

প্রতি ৬ মাস পরপর কিংবা কাউন্সিল প্রধানের ইচ্ছায় এনআরএসসির বৈঠক হওয়ার বাধ্যবাধকতা আছে। পদাধিকারবলে কাউন্সিলের প্রধান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পুলিশের প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে ৫ হাজার ৪৭২টি সড়ক দুর্ঘটনায় মোট ৫ হাজার ৮৮ জন নিহত হয়েছেন। এর আগের বছরের তুলনায় যা ৩০ শতাংশ বেশি।

এদিকে পুলিশের দেওয়া তথ্যই বলছে, চলতি বছরের প্রথম ৮ মাসে ৩ হাজার ৭০১টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩ হাজার ৫০২ জন নিহত হয়েছেন।

এই দুটি হিসাবই দেশে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার পরিসংখ্যানের চেয়ে অনেক কম।

কর্মকর্তারা বলছেন, এমন পরিস্থিতিতে নিরাপদ সড়কসংক্রান্ত কৌশলগত পরিকল্পনার বিষয়টিই বৈঠকে মূল আলোচ্যসূচি হবে।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক শেখ মোঃ মাহবুব-ই-রাব্বানী) গণমাধ্যমকে বলেন, আমরা কর্মপরিকল্পনার খসড়াটি এনআরএসসির বৈঠকে উপস্থাপন করব।

রাজধানীর বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিআরটিএ’র সূত্রগুলো বলছে, কৌশলগত কর্মপরিকল্পনার পাশাপাশি বৈঠকের আরো ২টি প্রধান এজেন্ডা আছে। এর একটি হলো মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা এবং অন্যটি পরিত্যাক্ত ঘোষিত যানবাহনের নিবন্ধন না দেওয়ার বিষয়ে।

সাম্প্রতিক বছরগুলোতে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা দ্রুত বাড়তে থাকায় মহাসড়কে এই যান চলাচল নিষিদ্ধ করার বিষয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি বছরের জুন মাসে একটি সরকারি তদন্ত কমিটি সুপারিশ করেছিল যে, দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে জাতীয় মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করা উচিত।

এ ব্যাপারে কমিটির ভাষ্য ছিল, জাতীয় মহাসড়কে পৃথক সার্ভিস লেন থাকলেই কেবল মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে।

এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি টাস্কফোর্সের শেষ ২টি বৈঠকেও মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com