মোঃ ছাবির উদ্দিন রাজু
ভৈরবে মিরারচরে জমি সংক্রান্ত
বিরোধের জেরে কামাল মিয়ার বাড়িতে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত
হয়েছে ৫ জন । শুধু তাই নয় বাড়ির আঙিনায় লাগানো ছোট ছোট ৩০টি
কাঠাঁল গাছের চারা কেটে বাড়িতে বনের ( খড়ের ) গাদায় আগুন ধরিয়ে
দেয়ার অভিযোগ উঠছে দ্বিন ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে । স্থানীয়
এলাকাবাসি ও কামাল মিয়া জানান তার দাদির খরিদা ও জোতের ১২ শতাংশ
ভূমি তারা প্রায় ৭০ বছর ধরে ভোগ দখল করে আসছে । কিন্ত গত কয়েক মাস
আগে তাদের প্রতিবেশী দ্বীন ইসলাম দাবী করে উক্ত ভূমিতে তার জমি আছে।
এ নিয়ে এলাকায় বিগত কয়েক মাস পূর্বে এলাকায় শালিসি বৈঠক হয় ।
বৈঠকে ভুমির মালিকানা হিসেবে আমাদের পক্ষে রায় আসে । কিন্ত রায়
অমান্য করে দ্বিন ইসলাম মিয়া সোমবার সকালে লোকজন নিয়ে আমাদের
বাড়িতে হামলা চালিয়ে আমাদেরকে মারধোর করে গুরুতর আহত করে। তাদের
হামলায় মর্জিনা বেগম,শাহানা বেগম ,আমির মিয়াসহ ৫ জন আহত হয় ।
শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি তারা আমাদের বাড়ির আঙিনায় লাগানো
ছোট ছোট ৩০টি কাঠাঁল গাছের চারা কেটে দিয়ে বাড়িতে রাখা বনের
( খড়ের ) গাদায় আগুন ধরিয়ে দেয় । তাছাড়া আমাদেরকে জোর পূর্বক বাড়ি
থেকে বের করে দিয়ে হত্যার হুমকি –ধামকি দিচ্ছে । তাদের ভয়ে আমরা বাড়ি ছাড়া।
এ বিষয়ে কালিকা প্রসাদ ইউপি মেম্বার হামিদ মিয়া জানান, শোনেছি
কামাল মিয়ার বাড়িতে হামলা ,মারধোর ও আগুন ও গাছের চারা কেটে ফেলেছে
। তবে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একাধিকবার সালিশী বৈঠক হয়েছে ।
পূর্ণাঙ্গ রায়ের দিন আমি বৈঠকে ছিলাম না ।
এ বিষয়ে বাড়ির আঙিনায় লাগানো ছোট ছোট ৩০টি কাঠাঁল গাছের
চারা কেটে বাড়িতে বনের ( খড়ের ) গাদায় আগুন ধরিয়ে দেয়া ও মারধোরের
অভিযোগ অস্বীকার করেছেন দ্বিন ইসলাম মিয়া । তিনি দাবী করেন
কামালের ভাই ও বংশের লোকজনের কাছ থেকে ক্রয় করা জমি তিনি বোঝে
পাচ্ছেন না ।এ ঘটনায় এলাকায় একাধিকবার সালিশী বৈঠক হয়েছে ।
Leave a Reply