শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জবিতে প্রথমবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকায় বিষয় পেলেন ২৬১৫ শিক্ষার্থী

জবিতে প্রথমবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকায় বিষয় পেলেন ২৬১৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা ও প্রথম মাইগ্রেশন প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় মেধাতালিকায় তিন ইউনিটে মোট ২৬১৫ শিক্ষার্থী বিষয় মনোনয়ন পেয়েছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হয়।

দ্বিতীয় মেধাতালিকায় ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ হাজার ১৫৫ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৮৫০ জন এবং ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৬১০ জন শিক্ষার্থী বিষয় পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিভাগ এবং এই তিন ইউনিটে সর্বমোট ৪৩ হাজার ৫৫১ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

‘এ’ ইউনিটের জন্য ১৩টি বিভাগে মোট আসনসংখ্যা ৮২৫টি। অপরদিকে ‘বি’ ইউনিটে মোট ১ হাজার ২৭০টি আসন রয়েছে৷ এর মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৫০টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭০টি এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দ রয়েছে।

‘সি’ ইউনিটের চারটি বিভাগের জন্য মোট আসন সংখ্যা ৫২০টি। এর মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪৬০ এবং বিজ্ঞান ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৬০টি সিট বরাদ্দ রয়েছে। এর পূর্বে গত ৪নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়।

মেধাতালিকাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় (দ্বিতীয় মেধাতালিকায় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের) আগামী ১৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইট (http://gstadmission.ac.bd/) এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com