শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
সমাবর্তন মানে উচ্চ শিক্ষা সমাপ্তির আনুষ্ঠানিক স্বীকৃতি। আজ শনিবার দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন। তাই কালো গাউন আর ক্যাপ পরিহিত সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মুখর ক্যাম্পাস।

দীর্ঘ চার বছরের পরিশ্রমের মাধ্যমে অর্জিত এই ডিগ্রি গ্রহণের দিনটি গৌরবের, সফলতার, সামনে এগিয়ে যাওয়ার। তাই তো এই দিনটিকে স্মরণীয় ও বরণীয় করে রাখতে সচেষ্ট সবাই। মা-বাবা ও প্রিয়জনদের সঙ্গে ছবি তুলে রাখছেন তাঁরা।

ঢাবির সর্বশেষ সমাবর্তন হয় ২০১৯ সালে। করোনা মহামারির কারণে তারপর তিন বছর আর কোনো সমাবর্তন অনুষ্ঠিত হয়নি।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, কয়েক দিন ধরে গ্র্যাজুয়েটদের আনাগোনায় মুখর ক্যাম্পাস। ঐতিহাসিক অপরাজেয় বাংলা, টিএসসি কিংবা কার্জন হলে ছবি তুলছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের স্মৃতিবিজড়িত হল, বিভাগের সঙ্গে নিজেকে ফ্রেমে যুক্ত করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষক ও বন্ধু-বান্ধবের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস জানান দিচ্ছেন। অনেকে বাবা-মাকে নিয়ে এসেছেন ক্যাম্পাসে। তাদেরও গাউন পরিয়ে ছবি তুলছেন।

সমাবর্তনে অংশগ্রহণকারী ফারিয়া আব্দুল্লাহ বলেন, জীবনের সবচেয়ে মূল্যবান সময় সামনে। এই সময়টাকে পরিবার বন্ধু-বান্ধব সবার সঙ্গে ভাগাভাগি করে স্মরণীয় করে রাখতে চাই। মাজহারুল ইসলাম রবিন বলেন, এর পর থেকে বিশ্ববিদ্যালয়ে সাবেক হিসেবে আসতে হবে। এই বিদায়ের কষ্ট কিছু হলেও লাঘব করে সমাবর্তন। বন্ধুদের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে ঘোরাঘুরি করছি। একটি উৎসব উৎসব পরিবেশ।

গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের মহড়া অনুষ্ঠিত হয়। আজ শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠান হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ। নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জঁ তিরোল সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তাঁকে সম্মানসূচক ডক্টর অব লজ (অনরিস কজা) ডিগ্রি প্রদান করা হবে।

সমাবর্তনে ৩০ হাজারের বেশি গ্র্যাজুয়েট ও গবেষক অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে ১৩১ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে স্বর্ণপদক, ৯৭ জনকে পিএইচডি, দু’জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com