শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাবির ‘ডক্টর অব লজ’ ডিগ্রি পেলেন অর্থনীতিবিদ জঁ তিরোল

ঢাবির ‘ডক্টর অব লজ’ ডিগ্রি পেলেন অর্থনীতিবিদ জঁ তিরোল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডক্টর অব লজের সনদ তুলে দিচ্ছেন অর্থনীতিবিদ ড. জঁ তিরোলের হাতে। ছবি-সমকাল
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডক্টর অব লজের সনদ তুলে দিচ্ছেন অর্থনীতিবিদ ড. জঁ তিরোলের হাতে। ছবি-সমকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ডক্টর অব লজ’ ডিগ্রি পেয়েছেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জঁ তিরোল।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তার হাতে ডক্টর অব লজের সনদ তুলে দেন। এরপর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার হাতে ক্রেস্ট তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় ড. জঁ তিরোলের নাম অন্তর্ভুক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে ৫২ জনকে ডক্টর অব লজ ডিগ্রিতে ভূষিত করা হয়।

এর আগে সমাবর্তন বক্তা ড. জঁ তিরোলের সাইটেশন পাঠ করেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এরপর অনুষ্ঠানে ৯৭ জনকে পিএইচডি, ২ জনকে ডিবিএ এবং ৩৫ জনকে এম ফিল ডিগ্রিতে ভূষিত করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ দিন সকাল ১১টা ৫৫ মিনিটে কার্জন হল প্রাঙ্গণ থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শোভাযাত্রায় ৫৩ তম সমাবর্তন শুরু হয়। দুপুর ১২টায় রাষ্ট্রপতি অনুষ্ঠান উদ্বোধন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com