যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুর বাউবি’তে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সাথে অ্যাডভোকেসি সভা

গাজীপুর বাউবি’তে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সাথে অ্যাডভোকেসি সভা

গাজীপুর প্রতিনিধি

“দিনের আলো হিজরা সংঘ, রাজশাহী” এর উদ্যোগে এক অ্যাডভোকেসি সভা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

বাউবি’র প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীনের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর উদ্দেশ্যে দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম।

বাউবি কিভাবে লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জন্য সম্ভাবনার ক্ষেত্র হতে পারে এ বিষয়ে “দিনের আলো হিজরা সংঘ, রাজশাহী” কর্তৃক একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদর্শন করেন সংগঠনের সদস্য হালিমা তুছ সাদিয়া। ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সদস্য জয়িতা পলি তার শুভেচ্ছা বক্তব্যে তাদেরকে বাউবির শিক্ষায় সংয্ক্তু করার দাবি জানান। অন্য সদস্য রাজশাহী কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী লক্ষি ও সাবিয়া সুলতান উর্মি বক্তব্য রাখেন।
বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষক সমিতি ও শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ অ্যাডভোকেসি সভায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক মেহেরীন মুনজারীন রত্না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com