শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুবি শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিষ্কার করলেন

কুবি শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিষ্কার করলেন

কুবি প্রতিনিধি :
‘বিশুদ্ধ বায়ু পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ পৃথিবী সবুজ বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ক্যাম্পাস পরিষ্কার করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক, প্রক্টরসহ শিক্ষক-শিক্ষার্থীরা ঝাড়ু হাতে ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করেন।

পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন শেষে উপাচার্য ড. আবদুল মঈন বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত, ব্যক্তিকে নিজের চেষ্টায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সুস্থ, সুন্দর পরিবেশের জন্য নিজের মানসিক পরিবর্তন দরকার।

তিনি আরো বলেন, হল ও ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে এবং আগামী বছরের শুরুতে ক্যাম্পাসে ডাস্টবিনের ব্যবস্থা করা হবে।

ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মো. হাবিবুর রহমান বলেন, আমরা গাছপালা কেটে ফেলছি। যার কারণে বায়ু দূষণ হচ্ছে, বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আমাদের এগুলো প্রতিহত করতে হবে। আমরা সবুজ ক্যাম্পাস চাই, সবুজ বাংলাদেশ চাই। তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান।

এসময় ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিএনসিসি, রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com