শাবিপ্রবি প্রতিনিধি
টানা ১৪ দিন শীতকালীন ছুটিতে থাকবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। ২০ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
জানা যায়, ঐ ১৪ দিন শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকলেও অফিস বন্ধ থাকবে ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস যথারীতি চলবে বলে।
Leave a Reply