শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রথমদিনেই পাবে শিক্ষার্থীরা নতুন বছরের বই

প্রথমদিনেই পাবে শিক্ষার্থীরা নতুন বছরের বই

নিজস্ব প্রতিবেদক :
প্রতি বছরের মতো এবারো নতুন বছরের ১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে সারাদেশের সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো হবে। এরই মধ্যে মাধ্যমিকের ৭০ শতাংশ এবং প্রাথমিকের ৫০ শতাংশ পাঠ্য পুস্তক প্রস্তুত হয়ে গেছে। এছাড়া প্রস্তুতকৃত পাঠ্যপুস্তকের প্রায় ৮০ শতাংশ বই মাঠ পর্যায়ে পৌঁছানো সম্পন্ন হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম বলেন, প্রতিদিনই দেশের বিভিন্নস্থানে বই পৌঁছে যাচ্ছে। ৩১ ডিসেম্বরের মধ্যে শতকরা ৮০ শতাংশ পাঠ্যপুস্তক মাঠপর্যায়ে পৌঁছে যাবে। অবশিষ্ট পাঠ্যপুস্তক জানুয়ারির ১৫ তারিখের মধ্যে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে যাবে বলে আশা করা যায়।

তিনি জানান, সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মোট ৩৩ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৩৩টি পাঠ্যপুস্তক বিতরণের কথা রয়েছে। এর মধ্যে প্রাইমারির (প্রাক প্রাথমিক থেকে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীসহ) মোট বই ৯ কোটি ৬৬ লাখ ৭ হাজার ২৪৫টি এবং মাধ্যমিকের জন্য ২৩ কোটি ৮২ লাখ ৭০ হাজার ৫৮৮টি বই বিতরণ করা হবে।

১৯ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিকের ১৪ কোটি ৪১ লাখ বই মাঠ পর্যায়ে পৌঁছে গেছে। প্রায় ১৭ কোটির মতো বই প্রস্তুত করা সম্পন্ন হয়েছে। এছাড়া প্রাথমিকের ৫ কোটি ১৯ লাখ বই মুদ্রণ ও বাঁধাই সম্পন্ন হয়েছে। এরমধ্যে ৩ কোটি ৫৭ লাখ বই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট বই শিগগিরই স্কুল পর্যায়ে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে বর্তমান সরকার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় সারাদেশে একযোগে বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দফতরসমূহের কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে বই বিতরণ উদযাপিত হয়ে আসছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com