শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

 

জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির ২০২৩-২৪ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। শনিবার সকাল ৯টা শুরু হয়ে বিকাল ৫টার দিকে ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচন উপলক্ষে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ প্রার্থী ও ভোটারদের সমাগমে জমজমাট হয়ে ওঠে।

নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে এবার ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার ১ হাজার ১০২ জন।
নির্বাচনে ক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত ফরিদা-শ্যামল পরিষদ এবং সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজের নেতৃত্বে সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও প্যানেলের বাইরে আরও ১০ জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটে বিজয়ীরা আগামী দুই বছর জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় নেতৃত্ব দেবেন। ভোটগ্রহণ ও ফল ঘোষণার জন্য ক্লাবের সহযোগী সদস্য মো. মোস্তফা-ই-জামিলকে চেয়ারম্যান করে আট সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

এবারের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শ্যামল দত্ত। বিএনপি সমর্থিত সবুজ-ইলিয়াস পরিষদ থেকে সভাপতি পদপ্রার্থী কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইলিয়াস খান। ফরিদা-শ্যামল পরিষদ থেকে সিনিয়র সহ-সভাপতি পদে কার্তিক চ্যাটার্জি, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচন করছেন। সবুজ-ইলিয়াস পরিষদে সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি সৈয়দ আলী আসফার, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন ও সাঈদুল হোসেন সাহেদ এবং কোষাধ্যক্ষ পদে হাসান শরীফ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাহী কমিটির ১০টি সদস্য পদে উভয় প্যানেল থেকে ২০ জন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ১০ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com