শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে গোডাউনের তালা ও সিসি ক্যামেরা ভেঙে সয়াবিন তেল চুরি

ফরিদপুরে গোডাউনের তালা ও সিসি ক্যামেরা ভেঙে সয়াবিন তেল চুরি

,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় তেলের গোডাউনের সাটারের তালা ও সিসি ক্যামেরা ভেঙে সয়াবিন তেল চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে  চরবদ্রাসন বাজারের রনজিৎের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের গোডাউনের মালিক  রহমত দেওয়ান (৫০) জানান, গত রবিবার রাত ৮ দিকে রনজিতের মোড়ে আমার গোডাউন তালা দিয়ে আমি ও আমার দোকানের কর্মচারীরা চলে আসি। আজ সোমবার সকালে গোডাউনে এসে গোডাউনের সাটারের তালা/কয়রা ভাঙা দেখতে পাই। পরে গোডাউনের ভেতরে ঢুকে গোডাউনের মালামাল এলোমেলো দেখতে পাই। এ সময় গোডাউনে রাখা রুপচাঁদা কোম্পানির ৫ লিটারের  পঞ্চান্ন কার্টুন সয়াবিন তেলের বোতল নেই দেখতে পাই। এই তেলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা বলে তিনি জানান।

চুরির সময় চোরেরা গোডাউনের নিরাপত্তার জন্য লাগানো বাইরে এবং ভেতরের সিসি ক্যামেরা ভেঙ্গে গোডাউনের আশেপাশে ফেলে রেখে যায় ।তিনি আরো বলেন, গোডাউনে এতো টাকার মালামাল চুরির ঘটনায় আমি ব্যবসায়ীকভাবে ভিষনভাবে ক্ষতিগ্রস্ত ও সর্বশান্ত হয়ে পড়েছি ।গোডাউন থেকে গত দেড়ঁ মাস আগেও একই কায়দায় কয়েক লাখ টাকার সয়াবিন তেল ও সিসি ক্যামেরা চুরি হয়েছে বলে তিনি জানান।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মিন্টু মন্ডল জানান, গোডাউনে চুরির ঘটনাটি জেনেছি এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি।  এঘটনায় তদন্ত করে জড়িতদের আটকের বিষয়ে কার্যকরী পদক্ষেপ বলে এই কর্মকর্তা জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com