যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী স্বর্ণপদক পেলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী স্বর্ণপদক পেলেন

নিজস্ব প্রতিবেদক:

২০২০ ও ২০২১ সালে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন, সহ-পাঠ্যক্রম, হলের শৃঙ্খলা, সাহিত্য-সংস্কৃতিসহ সকল কার্যক্রমের শর্ত পূরণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিজয় একাত্তর হলের দুই শিক্ষার্থীকে প্রভোস্ট স্বর্ণপদক ও এক হাজার টাকা সমমূল্যের বই প্রদান করা হয়েছে।

এ ছাড়া ১২ জন শিক্ষার্থীকে ‘সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতি’ সাপেক্ষে ‘প্রভোস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। বিজয় একাত্তর হল ট্রাস্ট ফান্ড থেকে ৪৩ জন শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় হল মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছিরের সভাপতিত্বে সভায় স্মারক বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. এ কে এম খাদেমুল হক।

স্বর্ণপদকপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন- আইন বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান মজুমদার এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. তুহিন মিয়া।

প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আইন বিভাগের রুবাইয়াত হাসান শাওন, আরবি বিভাগের আবদুল্লাহ মাহমুদ নাজিব, মনোবিজ্ঞান বিভাগের আবু বকর সিদ্দিক, গ্রাফিক ডিজাইন বিভাগের আজফার উল আলম, অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন বিভাগের আসিফুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের মারুফ হাসান রুমি, টুরিজ্যম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের তানজীল হাসান সজিব ও মো. নাসির মিয়া, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মো. লিটন আলী, ইসলামিক স্টাডিজ বিভাগের মো. তানভীর হোসেন, ভাষাবিজ্ঞানের মো. মাসুদ রানা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এস এম লতিফুল খবির।

ড. মো. আখতারুজ্জামান স্বর্ণপদক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষা পদ্ধতিতে তাত্ত্বিক শিক্ষার সঙ্গে প্রায়োগিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। শ্রেণিকক্ষের পাশাপাশি জীবনমুখী শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষম ও দক্ষ হয়ে গড়ে উঠতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com