যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং বিষয়ে সতর্ক

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং বিষয়ে সতর্ক

ববি প্রতিনিধি :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) র‌্যাগিং নিয়ে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ধরনের নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাগিং/ বু্লিং সামাজিক শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়। ববির আইন অনুযায়ী র‍্যাগিং/ বুলিং সম্পূরূপে নিষিদ্ধ।

যদি কোনো শিক্ষার্থী র‍্যাগিং/ বুলিং এর শিকার হয় তাহলে প্রাথমিকভাবে বিভাগীয় প্রধান বিভাগের ছাত্র উপদেষ্টার শরণাপন্ন হবে। এতে সমাধান না হলে ছাত্রউপদেষ্টার মাধ্যমে প্রক্টর বা ছাত্র নির্দেশনা ও পরিচালকের অফিসে অভিযোগ করার কথা বলা হয়েছে। র‍্যাগিং প্রমাণিত হলে সংশ্লিষ্টকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।

এই বিষয়ে ববি প্রক্টর খোরশেদ আলমের কাছে জানতে চাইলে জানান, আমরা দেখেছি নবীন শিক্ষার্থীরা আসলে র‍্যাগিংয়ের প্রবণতা দেখা যায়। এই বিষয়ে আমরা সর্বোচ্চ সর্তক রয়েছি। এরই মধ্যে র‍্যাগিং বিষয়ে আমরা নোটিশ দিয়েছি। র‍্যাগিয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি আমরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, আমরা র‍্যাগিংয়ের ব্যাপারে তৎপর রয়েছি। নবীন শিক্ষার্থীরা যেন নির্বিগ্নে মনোরম শান্তিপূর্ণ পরিবেশে পড়াশোনা করতে পারে সে ব্যাপারে আমরা সবাই সচেতন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com