যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছে অফিসিয়াল ই-মেইল আইডি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছে অফিসিয়াল ই-মেইল আইডি

নিজস্ব প্রতিবেদক:

গুগল ওয়ার্কস্পেস ফর এডুকেশনের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছে অফিসিয়াল ই-মেইল আইডি। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক পর্যায়ে স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের ৩ লাখ ২৯ হাজার ৮৬ শিক্ষার্থীকে অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে দেওয়া হবে। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাডেমিক ভবনের ভার্চুয়াল রুমে এ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।

উপাচার্য বলেন, শিক্ষার্থীরা অফিসিয়াল ই-মেইল আইডির মাধ্যমে পাঠ গ্রহণে নতুন দিগন্তের উন্মোচন করতে পারবে। ফলে তারা আনলিমিটেড স্টোরেজ পাবে। এখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে তারা অফিসিয়ালি যোগাযোগ যেমন করতে পারবে, সেই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট, ডকুমেন্টস, ডিজিটাল কনটেন্ট সংরক্ষণে বড় ধরনের সুযোগ পাবে। তিনি জানান, শুধু শিক্ষার্থী নয়; শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও এ অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়েছে। উদ্বোধনের দিন দেশব্যাপী অধিভুক্ত কলেজের ৩৮ হাজার ৮১৭ শিক্ষক, ২ হাজার ২৪২টি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৪৬ কর্মকর্তা-কর্মচারী ও ৭৪ শিক্ষককে অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন
দপ্তরের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মুমিনুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং ই-মেইল আইডি প্রদান নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com