শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আগামী ২৪ ফেব্রুয়ারি ‘পাঠান’ মুক্তির সম্ভাবনা তৈরি হলো

আগামী ২৪ ফেব্রুয়ারি ‘পাঠান’ মুক্তির সম্ভাবনা তৈরি হলো

বিনোদন প্রতিবেদক

পাঠান সিনেমার স্থিরচিত্র
অবশেষে বাংলাদেশে শাহরুখ দীপিকা অভিনীত পাঠান চলচ্চিত্রটি সাফটা চুক্তির আওতায় মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হলো। সব ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেতে পারে।

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) চলচ্চিত্র সংগঠনের ১১ জন প্রতিনিধির সঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের একটি বৈঠক সম্পন্ন হয়েছে। সেখানেই ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। এখন তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন পেশ করবেন। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই বাংলাদেশে শর্ত সাপেক্ষে হিন্দি ছবি আমদানির দুয়ার উন্মোচিত হবে।

এ ধারাবাহিকতায় আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পাঠান মুক্তি পেতে পারে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘তথ্যমন্ত্রী সাহেব বলেছিলেন, সকল সংগঠন এক সিদ্ধান্তে পৌঁছলেই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে সিদ্ধান্তে নেওয়া হবে। আজ আমরা ১৯ সংগঠনের ঐক্যমতের বিষয়টি মন্ত্রী মহোদয়কে অবগত করি।’

খসরু বলেন, ‘মন্ত্রী মহোদয় বললেন, এখন আর কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রীকে আমি আজকালের মধ্যে বিষয়টি জানাচ্ছি। তিনি অনুমোদন দিলেই দেশে হিন্দি সিনেমা মুক্তিতে আর কোনো বাধা থাকবে না। এক্ষেত্রে অবশ্য আমরা শর্ত জুড়ে দিয়েছি। দুই বছর আমদানি করা যাবে, এছাড়াও ঈদের মতো উৎসব ছাড়া মোট ১৪০ দিন সিনেমা প্রদর্শন করা যাবে।’

আজকালের মধ্যেই প্রধানমন্ত্রীকে এই আবেদন পেশ করা হবে। অনুমোদন যতদ্রুত সম্ভব মন্ত্রী মহোদয় নেবেন বলে কালের কণ্ঠকে জানিয়েছেন খসরু।

আজকালের মধ্যে অনুমোদন পেলে বাংলাদেশে পাঠান সিনেমা মুক্তি পাবে। এমনটাই মনে করছে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ এর কর্ণধার অনন্য মামুন।

রবিবার দুপুরে কালের কণ্ঠকে বললেন, ‘যেহেতু আজকের মিটিংয়ে মন্ত্রী মহোদয় বলেছেন যতদ্রুত সম্ভব বাংলাদেশে হিন্দি মুক্তি পেতে যাচ্ছে। যেহেতু আজকালের মধ্যেই অনুমোদনের সম্ভাবনা রয়েছে সেহেতু আগামী ২৪ তারিখে সিনেমাটি বাংলাদেশে মুক্তির বিষয়ে আমরাও প্রস্তুত।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com