শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফের হলিউডে পাড়ি দিতে চলেছেন অনিল কাপুর

ফের হলিউডে পাড়ি দিতে চলেছেন অনিল কাপুর

বিনোদন ডেস্ক:

অনিল কাপুরের মুকুটে জুড়ল নতুন পালক। ফের হলিউডে পাড়ি দিতে চলেছেন তিনি। এবার জনপ্রিয় মার্ভেল তারকা জেরেমি রেনারের সঙ্গে একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন এই বলিউড তারকা। সমাজমাধ্যমে এ কথা ঘোষণা করলেন অভিনেতা নিজেই।

সম্প্রতি মুক্তি পেয়েছে অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’। এই সিরিজে অনিলের অভিনয় ইতিমধ্যেই দর্শক ও সমালোচকের নজর কেড়েছে। এখানই শেষ নয়, বলিউড অভিনেতার কাজে মুগ্ধ ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত পরিচালক শেখর কাপুর। ‘দ্য নাইট ম্যানেজার’ ওয়েব সিরিজে অনিলের প্রশংসা করে টুইট করেন পরিচালক।

প্রসঙ্গত, অনিল কাপুরের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ছবি ‘মিস্টার ইন্ডিয়া’ পরিচালনা করেছিলেন শেখর কাপুর। টুইটারে তিনি লেখেন, ‘‘প্রত্যেকটা কাজের মাধ্যমে অভিনেতা হিসেবে আরও ধারালো হয়ে উঠছেন অনিল কাপুর। ওটিটি প্ল্যাটফর্ম তাকে অনেক নতুন ধরনের কাজের সুযোগ করে দিয়েছে।’’ সেই টুইটেই পরিচালক অনিলকে জিজ্ঞাসা করেন, এরপর কোন কাজে হাত দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি? উত্তরে মার্ভেল তারকা জেরেমি রেনারের সঙ্গে আন্তর্জাতিক এক সিরিজে কাজ করার কথা ঘোষণা করেন অনিল। টুইটে অনিল লেখেন, ‘‘ওটিটি এক সম্পূর্ণ নতুন ঘরানা এবং এখানে কাজ করতে আমার ভীষণ ভালো লাগছে। আপাতত জেরেমির রেনারের সঙ্গে ‘রেনারভেশন’-এ কাজ করার জন্য মুখিয়ে আছি।’’
২০০৮ সালে ‘স্লামডগ মিলিয়নেয়র’ ছবির হাত ধরে চলচ্চিত্রের আন্তর্জাতিক দুনিয়ায় পা রাখেন অনিল কাপুর। তারপর হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা টম ক্রুজের সঙ্গে ‘মিশন ইমপসিবল: ঘোস্ট প্রোটোকল’ ছবিতে দেখা যায় তাকে। মার্কিন থ্রিলার সিরিজ ‘২৪’-এ অভিনয় করেন তিনি। পরে এই সিরিজের হিন্দি সংস্করণেও মুখ্য চরিত্রে ছিলেন অনিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com