যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বেসরকারি মেডিকেলে ভর্তি ফি বাড়ল

বেসরকারি মেডিকেলে ভর্তি ফি বাড়ল

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের আগামী শিক্ষাবর্ষ (২০২২-২৩) থেকে এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি তিন লাখ ২৪ হাজার টাকা বা ১৭ শতাংশ বাড়িয়েছে সরকার।

আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে গত ৯ ফেব্রুয়ারি বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি ফি বাড়ানোর বিষয়ে বৈঠক হয়। এতে ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০১৮ সালের ১৫ মার্চ জারিকৃত প্রজ্ঞাপনে যা ১৬ লাখ ২০ হাজার টাকা ছিল। অর্থাৎ ভর্তি ফি তিন লাখ ২৪ হাজার টাকা বাড়ানো হয়েছে। শতকরা বৃদ্ধির হার প্রায় ১৭ শতাংশ।

এতে আরও বলা হয়, ইন্টার্নশিপ ফি এক লাখ ৮০ হাজার টাকা, টিউশন ফি ১০ হাজার টাকা করে চার বছরে চার লাখ ৮০ হাজার টাকা পূর্বের ন্যায় বহাল রাখা হয়েছে।

সভার আলোচনা ও বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২ এর ২২ ধারা অনুসারে বেসরকারি মেডিকেল কলেজের প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

২০১৮ সালে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের সর্বমোট ভর্তি ফি নির্ধারিত ছিল ২২ লাখ ৮০ হাজার টাকা। এ বছর তা বাড়িয়ে ২৬ লাখ চার হাজার টাকা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com