যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফেরার দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফেরার দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতির পরীক্ষায় ফিরে আসার দাবিতে মানববন্ধন ও উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময় দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঁচ দিনের আল্টিমেটাম দেন তারা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুব অল্প সময়ে সকল ক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে, যা অনেকের কাছেই ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম লিখিত প্রশ্ন যুক্ত করে এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে পুরোপুরি লিখিত প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর থেকে গুচ্ছ পদ্ধতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যুক্ত হয়। কিন্তু গুচ্ছ পদ্ধতিতে গিয়ে জবি তার স্বকীয়তা হারিয়ে ফেলেছে।

তারা আরও বলেন, গত কয়েক বছরে এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর ভিত্তি করে নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারতো। কিন্তু গুচ্ছ পদ্ধতিতে এখন গণবিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হচ্ছে, যা আমাদের জন্য লজ্জার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারেনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এক সেমিস্টার শেষ করে ফেলছে। এতে একই সেশনের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে এবং সেশনজট তৈরি হচ্ছে।

এসময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী একেএম রাকিব বলেন, ‘ঢাকার মধ্যে অপর দুই বিশ্ববিদ্যালয়ের যেখানে এক সেমিস্টার শেষ সেখানে কেবল আমাদের ক্লাস শুরু। দীর্ঘ এ ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের ভোগান্তি বাড়িয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মান কমাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঁচ দিনের আলটিমেটাম দিচ্ছি, যেন প্রশাসন গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আসে।’

স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে, কিন্তু তাদের কথায় তো কিছু হবে না। একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিয়েই সব কিছু চূড়ান্ত করা হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com