চাঁদপুর প্রতিনিধি
বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে।’
আজ শুক্রবার বিকালে চাঁদপুর সদর উপজেলার শাহ্তলীতে প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগে যে জমিতে এক ফসল হতো এখন সে জমিতে তিন ফসল হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে কৃষি গবেষণার কারণেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে।’ পরিবেশের প্রতি যত্ন নেওয়া আমাদের সকলেরই উচিত। তাই পরিবেশ বান্ধব ব্লকের মাধ্যমে ভবন নির্মাণ হলে আমাদের কৃষি জমি নষ্ট হবে না।
তিনি বলেন, ‘পরিবেশের প্রতি যত্ন নেওয়া আমাদের সকলেরই উচিত। তাই পরিবেশবান্ধব ব্লকের মাধ্যমে ভবন নির্মাণ হলে আমাদের কৃষি জমি নষ্ট হবে না।’
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply