শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাহরুখ খান যত টাকা সম্পত্তির মালিক

শাহরুখ খান যত টাকা সম্পত্তির মালিক

বিনোদন ডেস্ক:
বলিউডের তারকা মানেই বিলাসবহুল জীবন-যাপন। তাদের এমন বিলাসিতা দেখে কোন তারকা কত টাকার মালিক? এমন প্রশ্ন বা জানার আগ্রহ কড়া নাড়ে ভক্ত-অনুরাগীদের মনের দরজায়।

আসুন জেনে নেই বলিউডের শীর্ষ ধনীর তালিকায় রয়েছেন যারা-

বাস্তবে বলিউড অভিনেতাদের মধ্যে প্রায় সবাই শত কোটি টাকার সম্পত্তির মালিক। তবে এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন শাহরুখ খান।

প্রায় ৭৭০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা। সেই সঙ্গে বিশ্বের শীর্ষ ধনী অভিনেতাদের একজন তিনি।

এরপরেই যার নাম আসে, তিনি হচ্ছেন বলিউডের দাপুটে অভিনেতা অমিতাভ বচ্চন। প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক তিনি। ২০২২ সালে বলিউডের মধ্যে দ্বিতীয় ধনী অভিনেতা হচ্ছেন এই অভিনেতা। বিগবি’র পরেই রয়েছেন বলিউড ভাইজান সালমান খান। ২০২২ সালে যার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার।

এই তালিকায় পিছিয়ে নেই বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা হৃত্বিক রোশনও ও অক্ষয় কুমার। তাদের দুজনেরই মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া উচ্চ করদাতা হিসেবেই বেশি পরিচিত অক্ষয় কুমার।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৩৫ মিলিয়ন মার্কিন ডলার। ধীরে ধীরে অভিনেতার জনপ্রিয়তা এবং সম্পত্তির পরিমাণ দুটোই আরও বাড়িয়ে তুলছেন তিনি।

এরপরেই ২০২২ সালে ধনী বলিউড অভিনেতাদের তালিকা্র সপ্তম স্থানে রয়েছেন সাইফ আলি খান। যার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এ দিকে এই তালিকার অষ্টম স্থানে রয়েছেন রণবীর কাপুর। বর্তমানে প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক এই অভিনেতা।

আর বলিউডের শীর্ষ ধনী অভিনেতাদের তালিকায় নবম স্থানে রয়েছেন অজয় দেবগণ। প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com