যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টাঙ্গাইলে এবার ১০ টাকায় বই বিক্রি, খুশি শিক্ষার্থীরা

টাঙ্গাইলে এবার ১০ টাকায় বই বিক্রি, খুশি শিক্ষার্থীরা

ফরহাদ আলী মিয়া,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

বর্তমান ইন্টারনেট ও ফেসবুকে আসক্তি হয়ে পড়ছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। ফলে দিন দিন তাদের মাঝে বই পড়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। আবার অনেক শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ থাকলেও অর্থাভাবে বই কিনতে পারে না। তাই শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে দেশ-বিদেশের বিখ্যাত লেখকদের লেখা বই ১০ টাকা বিক্রি করছে টাঙ্গাইলের সেচ্ছাসেবী সংগঠন ‘শিশু জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন’।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইলে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার (নিরালা মোড়) চত্বরে এই বই বিক্রির আয়োজন করে সংগঠনটি। এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধিজনরা।

বইয়ের মধ্যে রয়েছে- রবীন্দ্র, বঙ্কিম, শরৎসহ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, দুই বোন, সেজুতি, চতুরঙ্গ, মালঞ্চ; শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, চন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র-চট্টোপাধ্যায়ের কপালকুন্ডলা, জীবনানন্দ দাশের রুপসী বাংলা, জাহানারা ইমামের জীবন মৃত্যু, আল মাহমুদের প্রেমপত্র পল্লবে, গল্প, উপন্যাস ইত্যাদি কবিতার বই ছাড়াও বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই স্থান পেয়েছে এ আয়োজনে।

১০ টাকায় পছন্দের বই কিনতে পেরে শিক্ষার্থী মরিয়ম আক্তার, ও তামান্না খাতুন বলেন, ১০০ টাকার বই মাত্র ১০ টাকায় কিনতে পেরেছি। এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আহনাফ তাসিন বলেন, এত কমমূল্যে বই কিনে ভাল লাগছে। তাছাড়া কম দামে ভাল বই পাবো চিন্তাও করিনি। এই বই বিক্রি অব্যাহত থাকুক।

১০ টাকায় বই কর্মসূচির উদ্যোক্তা শিশু জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মুঈদ হাসান তড়িৎ জানান, বর্তমান সময়ে ইন্টারনেট ও ফেসবুকে আসক্তি হচ্ছে শিক্ষার্থীরা। তাছাড়া শহরের পাঠাগারে শিক্ষার্থীদের পদচারণাও কম। শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অনুপ্রেরণা যোগাতে এ উদ্যোগ। এছাড়া দরিদ্র শিক্ষার্থীরাও নামমাত্র দামে বই কিনে জ্ঞানের আলো ছড়াতে সুযোগ পাবে।

তিনি আরও জানান, নিজ খরচে প্রায় ৯ হাজার টাকার বই এনেছি। ১০০-১২০ টাকার বই আমরা নামমাত্র মূল্যে মাত্র ১০ টাকায় বিক্রি করছি। শিক্ষার্থীরা বই পড়ায় আগ্রহী হলেই আমাদের উদ্যোগ স্বার্থক হবে। আমরা অন্তত মাসে একবার ১০ টাকায় বই বিক্রি করার আয়োজন করব। এবার শতাধিক বই থাকলেও আগামীতে বইয়ের সংখ্যা বৃদ্ধি করা হবে। আমাদের এমন কাজে বিত্তবানরা এগিয়ে এলে আরও বড় পরিসরে এমন ব্যতিক্রমী আয়োজন করতে সহজ হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com