যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রবাসী ‘মালয়েশিয়ার সিদ্ধান্তে কোনো উদ্বেগ নেই’

প্রবাসী ‘মালয়েশিয়ার সিদ্ধান্তে কোনো উদ্বেগ নেই’

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার সিদ্ধান্তে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। আজ সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালয়েশিয়ার ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়ালি বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘বাংলাদেশ থেকে গৃহকর্মী ও নিরাপত্তাকর্মী নেবে মালায়েশিয়া। মালয়েশিয়ার শ্রমবাজারে আবেদনের কোটা স্থগিতে উদ্বেগের কারণ নেই। চাহিদাপত্র অনুযায়ী আবেদনকারীদের মালয়েশিয়ায় যেতে বাধা নাই।’ তিনি আরো বলেন, ‘আজকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছে। মূলত এই মিটিং ছিল দুই দেশের অফিসিয়াল মিটিং। তাদের সঙ্গে যে আমাদের অনলাইন ব্যবস্থা আছে সেটাকে ইন্টিগ্রেট করা। ‌আগে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তারা তা বাস্তবায়ন করতে সম্মত হয়েছে। আমরা আশা করছি আগামী ১৫ এপ্রিলের মধ্যে এটি বাস্তবায়ন হবে। এখান থেকে কর্মী নেওয়া, ক্লিয়ারেন্স এবং রিক্রুটমেন্টের সঙ্গে তাদের ডাটাবেজের সমন্বয় হবে। এর মাধ্যমে আমাদের দেশ থেকে কর্মী যাওয়ার বিষয়টি আরো পরিচ্ছন্ন হবে।’

প্রবাসী কল্যাণ সচিব বলেন, ‘আমরা যে পরিমাণ ওয়ার্ক অর্ডার পেয়েছি ওই পরিমাণ কর্মী এখন পর্যন্ত বিদেশ যেতে পারেনি। এখানে কিছু সমস্যা আছে। আমরা তাদের ভিসা প্রসেসিং করার জন্য বাড়তি সেন্টার চালু জন্য বলেছি। বিষয়টি যত দ্রুত সমাধান করা যায়- তা দেখবে বলে জানিয়েছে।’

সচিব বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ যেন কম হয় এই বিষয়গুলোও আলোচনা হয়েছে। এ ছাড়াও যে ক্ষেত্রগুলো আছে তারা যেন সেগুলো মনিটরিং করে। আলোচনার মূল বিষয় ছিল প্রসেসিংটাকে ত্বরান্বিত করা। সেই সঙ্গে কর্মী কতো পাঠানো যায় সেই বিষয়টি নিয়ে আলোচন হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com