শিরোনাম :
সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রতিভার জোরে কাজ পেতে চাই : অঙ্কিতা

প্রতিভার জোরে কাজ পেতে চাই : অঙ্কিতা

বিনোদন ডেস্ক :

বলিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এক সময় টিভি খুললেই দেখা যেত তাকে। দেখা যেত মানব-অর্চনার প্রেমকাহিনী। অথচ অর্চনার ভূমিকায় অভিনয় করা এই অভিনেত্রীকে বর্তমানে আর টিভির পর্দায় দেখা যায় না। কেন তাকে দেখা যায় না এ নিয়ে সম্প্রতি অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন।
এক সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, বর্তমানে কাজ পাচ্ছি না। তবে কাজ চাওয়ার জন্য পরিচালক-প্রযোজকদের দোরে দোরে ঘুরতে পারব না। কাজ পেতে চাই নিজের প্রতিভার জোরেই।

তিনি আরো বলেন, হাতে যে কাজই আসুক না কেন, সেটা তিনি মন দিয়ে করতে চান।

অথচ অঙ্কিতার প্রথম টিভি সিরিজই ছিল সুপারহিট। ‘পবিত্র রিশতা’র হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন অঙ্কিতা। এর পরে সেভাবে আর তাকে টিভির পর্দায় দেখা যায়নি। বলিউডে বড় পর্দাতেও অবশ্য নিজের ভাগ্য পরীক্ষা করেছেন অঙ্কিতা। তার ঝুলিতে রয়েছে ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অব ঝাঁসি’ এবং ‘বাঘি ৩’-র মতো হিট ছবিও। এমনকি ‘মণিকর্ণিকা’ ছবিতে কঙ্গনার পাশে আলাদাভাবে নজর কেড়েছিলেন অভিনেত্রী।

আবার বাস্তব জীবনেও বহু বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন নায়িকা। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেম-বিচ্ছেদ নিয়ে আগে প্রচুর পানিঘোলা হয়েছিল। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পরে ফের প্রচারের আলোয় এসেছিলেন অঙ্কিতা। যদিও তখন তার জীবনে ছিলেন ব্যবসায়ী বিকি জৈন। সেই সব বিতর্ককে পেরিয়ে ২০২১ সালে বিকির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। এর পর সেলিব্রিটি রিয়েলিটি শো ‘স্মার্ট জোড়ি’তে অংশগ্রহণ করেছিলেন এই দম্পতি। তবে ওই শো শেষ করার পর দেড় বছর ধরে অঙ্কিতা হাতে কোনো কাজ নেই।

ছবি কিংবা টিভি শো-এর অফারও পাচ্ছেন না। বর্তমানে অবশ্য কিছু বিজ্ঞাপনের কাজ অঙ্কিতার হাতে রয়েছে। যদিও বিজ্ঞাপনের আয় তাদের কাছে খুবই নগণ্য। তবে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ট্রেন্ডিং রিল বানান। এমনকি ছবি এবং ভিডিও পোস্ট করতেও দেখা যায় তাকে। আর সেই রিল এবং ভিডিওগুলোর ভিউ প্রচুর। বলাই বাহুল্য যে, তাতে উপচে পড়ে ভক্তদের ভালোবাসা!

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com