যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

খাদ্যে রং ব্যবহার না করার পরামর্শ ফেরদৌসের

খাদ্যে রং ব্যবহার না করার পরামর্শ ফেরদৌসের

নিজস্ব প্রতিবেদক:
আজ সোমবার রাজধানীর চকবাজার এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ

‘আমরা যারা বাসায় নিয়মিত খেতে পারি না, তারা নির্ভর করি আপনাদের হাতে বানানো খাদ্যের ওপর। আপনারা কি আমাদের সেই ভরসার জায়গা হতে পারছেন?’ আজ সোমবার রাজধানীর চকবাজার এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমে উপস্থিত থেকে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারাই আমাদের বড় ভরসার জায়গা, তাই আপনাদেরকেই নিরাপদতা বজায় রাখতে হবে। অন্যথায় আমরা আপনাদের ওপর আস্থা রাখতে পারবো না, তখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নেবে, এতে করে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা যাতে ক্ষতির শিকার না হন, তাই আমি আপনাদের সচেতন করার জন্যই এখানে এসেছি।’

চকবাজার এলাকার ইফতার বাজার পরিদর্শনকালে তিনি পোড়াতেলের ব্যবহার না করার জন্য বিক্রেতাদের অনুরোধ করেন এবং এর স্বাস্থ্যজনিত অপকারের বিভিন্ন দিক উল্লেখ করেন।
বিকাল সাড়ে ৩টায় শাহী মসজিদ এলাকা থেকে শুরু হওয়া এ অভিযানে তিনি বলেন, ‘আপনারা এমন কোনো রং ব্যবহার করবেন না, যা সরকারিভাবে নিষিদ্ধ।’

ফেরদৌস নিরাপদ খাদ্য সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা বা খাদ্যে ভেজাল সম্পর্কিত কোনো অভিযোগ থাকলে ১৬১৫৫ নাম্বারে কল করার পরামর্শ দেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সদস্য মো. রেজাউল করিম বলেন, ‘নিরাপদ খাদ্যের ধারণাটা বাংলাদেশে নতুন, তাই রাতারাতি পরিবর্তন সম্ভব না। এর জন্য দরকার ভোক্তার সচেতনতা ও ব্যবসায়ীদের সদিচ্ছা। তাই আমাদের এ সকল কার্যক্রম।’

অভিযানে আরো উপস্থিত ছিলেন বিএফএসএ’র পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা, অতিরিক্তি পরিচালক আতিকুর রহমান মজুমদার, উপপরিচালাক মো. রকিবুল হাসান ও অন্যান্য কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com