যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃসিটি করপোরেশনে বদলির আবেদন শুরু মঙ্গলবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃসিটি করপোরেশনে বদলির আবেদন শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী/প্রধান শিক্ষকদের সিটি করপোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি করপোরেশন বদলি শুরু হচ্ছে। এজন্য আগামীকাল মঙ্গলবার থেকে আবেদন করা যাবে।

আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/সহকারী শিক্ষকদের অন্যত্র থেকে সিটি করপোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি করপোরেশনে অনলাইন বদলি কার্যক্রম চলমান থাকবে।’
বদলিতে আগ্রহীদের যখন যা করতে হবে

• ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন।

• ৭ থেকে ৮ এপ্রিল পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

• ৯ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

• ১০ এপ্রিল বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

• ১১ থেকে ১২ এপ্রিল মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

যেসব নির্দেশনা মানতে হবে

ক) শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু ০১ বা ২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

খ) যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ ডিসেম্বর ২০২২ তারিখে জারি সর্বশেষ “সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২” অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।

গ) যাচাইকারী কর্মকর্তা-সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com