যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অপু বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস

অপু বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস

বিনোদন প্রতিবেদক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা ও সমাজের নানান বিষয়ে প্রায় শেয়ার করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্মরণ করে নিজের পরিবারের ওপর দিয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অপু বিশ্বাস।

তিনি বলেন, ১৯৯৫ সাল তখন আমি অনেক ছোট। আগুনে পুড়ে যাওয়া কিছুই বুঝি না, শুধু দেখতাম মা-বাবা, কাকা, দিদি সবাই কান্না করছিল, বলছিল আমাদের সব শেষ।
তিনি আরও বলেন, বগুড়া নিউমার্কেটে আমাদের দুটি দোকান ছিল, পর দিন ঈদ সারারাত বাবা, কাকা চাঁদরাতে দোকানদারি শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল ভোরবেলা জানতে পারল আমাদের দুটি দোকান সহকারে পুরো নিউমার্কেট পুড়ে ছাই হয়ে গেছে।

অপু বলেন, তখন বুঝিনি আমাদের ওপর দিয়ে কী গেছে, কিন্তু আজকে বুঝতে পারছি, বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের ওপর দিয়ে কি যাচ্ছে।

তিনি বলেন, এ রকম মর্মান্তিক দুর্ঘটনা আর কখনো যেন কোনো পরিবারের ওপরে না আসে। উপরওয়ালা সহায় হোন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com