যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সালমান খান বুলেট প্রুফ গাড়ি কিনলেন

সালমান খান বুলেট প্রুফ গাড়ি কিনলেন

বিনোদন ডেস্ক:

চমক দেওয়াটা একেবারে অভ্যাস বানিয়ে ফেলেছেন বলিউড ভাইজান সালমান খান। কখনও নতুন অবতারে সিনেমার পর্দায় ধরা দিচ্ছেন, তো কখনও ফিল্ম ফেয়ারের সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কাঁধে। তবে এবার এসব নয়, বরং দামী বিলাসবহুল গাড়ি কিনে রীতিমতো চমকে দিলেন তিনি। এই গাড়ি শুধু যে বিলাসবহুল তা নয়, একেবারে বুলেট প্রুফ কাচ দিয়ে ঘেরা।

সালমান কিনেছেন নিশান প্যাটরোল এসইউভি। দক্ষিণ-পূর্ব এশিয়ার গাড়ি বাজারে সদ্য এসেছে এই গাড়িটি। এখন পর্যন্ত ভারতীয় বাজারে কিন্তু দেখা মেলেনি এই গাড়ির। তবে গাড়ির শৌখিন সালমান কিন্তু দেরি করলেন না। বিদেশের বাজার থেকে মুম্বাইয়ের রাস্তায় নিয়ে আসলেন এই গাড়ি।

সামনেই মুক্তি পাবে সালমানের নতুন ছবি ”কিসি কা ভাই, কিসি কি জান”। নতুন গাড়িতে চেপেই এই ছবির প্রচার করছেন সালমান। অন্যদিকে সালমানের উপর রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের প্রাণনাশের হুমকি। সেই কারণেই নিরাপত্তার ব্যাপারে কোনও আপসে যাচ্ছেন না সালমান। নতুন বুলেট প্রুফ গাড়িই এখন দাবাং খানের নতুন সঙ্গী। সূত্র : সংবাদ প্রতিদিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com